News Flash

  • Home
  • খেলা
  • মিরপুর টেস্ট জিতে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা

মিরপুর টেস্ট জিতে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা

মিরপুর,  ২৪ অক্টোবর  (হি.স.) : বৃহস্পতিবার   মিরপুরের   প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য দিয়েছিল  ১০৬ রান। সেই রান ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নিল প্রোটিয়ারা।

চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।  বাকি থাকা তিন উইকেট খুব তাড়াতাড়ি   তুলে নেয় দক্ষিণ আফ্রিকার   বোলাররা।  দিনের   প্রথম ওভারেই রাবাদার   বলে এলবিডব্লিউ হন নাঈম হাসান। এরপর   তাইজুল ইসলামও মুল্ডারের   বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।এর   কিছুক্ষণ পর শতকের   জন্য অপেক্ষায় থাকা মেহেদী হাসান মিরাজ রাবাদার   বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন।  ১৯১ বলে ১০ চার   এবং এক ছক্কায় ৯৭ রানে আউট হন মিরাজ। শেষ পর্যন্ত বাংলাদেশের   দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে।

এই ইনিংসে ৬ উইকেট পেলেন প্রোটিয়া এই পেসার।  দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছেন রাবাদা। ৩ উইকেট পেয়েছেন কেশব মহারাজ। আর   বাকি উইকেটটি মুল্ডারের।

১০৬ রানের   লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।  দক্ষিণ আফ্রিকার   যে  ৩টি উইকেট পড়েছে সেই তিনটি উইকেটেই নিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আগামী ২৯ অক্টোবর   থেকে শুরু   হবে সিরিজের   দ্বিতীয় টেস্ট।

Releated Posts

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top