News Flash

  • Home
  • খেলা
  • জয়-মুশফিকের ব‍্যাটে লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
Image

জয়-মুশফিকের ব‍্যাটে লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ

মিরপুর, ২২ অক্টোবর (হি.স.) : দক্ষিণ আফ্রিকা কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ২০২ রানের   লিড নেওয়া দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওভারেই বাংলাদেশের   দ্বিতীয় ইনিংসে  পরপর   ২ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় দিনেই দক্ষিণ আফ্রিকা জয় হাতের মুঠোয় করতে চাইছিল । তবে  বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সেই আশায় কিছুটা বাধার সৃষ্টি করলো।নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে নিয়ে লড়াই তৃতীয় দিনে নিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। জাগিয়েছেন ঘুরে   দাঁড়ানোর   আশা।

বাংলাদেশ ঘুরে   দাঁড়ালেও কাজটা কিন্তু এখনও অনেক বাকি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০১ রান। ৮০ বলে ৫ চারে   ৩৮ রানে ব‍্যাট করছেন ওপেনার   জয়। আগ্রাসী ব‍্যাটিংয়ে তিন চারে   ২৬ বলে ৩১ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ইনিংস ব‍্যবধানে পরাজয়ের শঙ্কা এখনও রয়েছে  স্বাগতিকদের।

দুটি উইকেট নিয়েছেন পেসার   কাগিসো রাবাদা। অন‍্য উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার   কেশাভ মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর :বাংলাদেশ ১ম ইনিংস : ১০৬দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩০৮বাংলাদেশ ২য় ইনিংস :  ১০১/৩ (জয় ৩৮*, মুশফিক ৩১*; রাবাদা ৭-৩-১০-২,  মহারাজ ৯-০-৩৩-১)।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top