News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় বোমা বিস্ফোরণ, গুরুতর আহত ৬ বছরের শিশু
Image

মালদায় বোমা বিস্ফোরণ, গুরুতর আহত ৬ বছরের শিশু

মালদা, ২২ অক্টোবর(হি.স.): মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ৬ বছরের শিশু বান্টি কুমার মাহাতো। মঙ্গলবার সকালে, একটি বাড়ির বারান্দায় খেলার সময় শিশুটি ভুলবশত বোমা বল ভেবে নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার পর ডগপুকুর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রেললাইনের পাশে রেলের জমিতে গড়ে ওঠা বসতিতে বিস্ফোরণটি ঘটে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

এদিকে, বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি অভিযোগ করেছেন যে শাসকদলের মদতে এখন গ্রামে নয়, শহরে মজুদ করা হচ্ছে বোমা, যা থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

অন্যদিকে, ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top