News Flash

  • Home
  • দিনের খবর
  • ফরিদাবাদে বাজির গুদামে আগুন, মামলা দায়ের মালিকের বিরুদ্ধে
Image

ফরিদাবাদে বাজির গুদামে আগুন, মামলা দায়ের মালিকের বিরুদ্ধে

ফরিদাবাদ, ২২ অক্টোবর (হি. স.) : হরিয়ানার লাহদৌলা গ্রামে একটি বাজির গুদামে আগুন লাগার ঘটনায় গুদামের মালিক ও ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।  মঙ্গলবার পুলিশের মুখপাত্র জানান, গত ১৯ অক্টোবর চাঁদপুরের পুলিশ চৌকির একটি দল টহলে ছিল।  এদিকে পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পায় যে লাহদৌলা গ্রামের একটি বাজির গুদামে আগুন লেগেছে এবং বাজি ফাটার আওয়াজ পাওয়া গেছে,  পুলিশ দমকল ব্রিগেডের হেল্পলাইন ১০১ নম্বরে যোগাযোগ করে খবর দেয়।  দমকল সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ঘটনাস্থল থেকে মোট ২০৩ প্যাকেট বাজি পাওয়া গেছে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা, পোড়া এবং ফেলে দেওয়া বাজিও পাওয়া গেছে, এইভাবে মোট ১৩৯ কেজি আতশবাজি উদ্ধার করা হয়েছে।  পুলিশ চাঁদপুর গোডাউনের মালিক বিনোদ ও ভাড়াটিয়া আমিতকে আতশবাজি সংক্রান্ত নথি/অনুমতি প্রদানের বিষয়ে নথি জমা দিতে বললেও, কোন প্রকার নথি বা অনুমতি প্রদান করা হয়নি, যার ভিত্তিতে গোডাউনের মালিক বিনোদ ও ভাড়াটিয়া আমিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  মামলার তদন্ত চলছে।

Releated Posts

মহররম উপলক্ষে শ্রীনগরে শিয়া মুসলিমদের শোকমিছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের

শ্রীনগর, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বুধবার মহররম উপলক্ষে শতাধিক শিয়া মুসলিম শোকমিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে…

ByByNews Desk Jun 24, 2026

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top