News Flash

  • Home
  • Uncategorized
  • কাজ হারিয়ে মানসিক অবসাদ! হাওড়ায় আত্মঘাতী এক ব্যক্তি
Image

কাজ হারিয়ে মানসিক অবসাদ! হাওড়ায় আত্মঘাতী এক ব্যক্তি

হাওড়া, ২২ অক্টোবর (হি.স.): কাজ হারিয়ে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে মধ্য হাওড়ার নেপাল সাহা লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সঞ্জীব মাইতি (৪২) নামে ওই ব্যক্তিকে তার ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ছেলে সেই সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিল।

শিবপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সঞ্জীব মাইতি একটি বেসরকারি সংস্থার অধীনে পার্কিংয়ের কাজ করতেন। তবে দুর্গা পুজোর আগে তিনি তার কাজ হারান, যার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top