News Flash

  • Home
  • দিনের খবর
  • উপনির্বাচনে ছ’টি কেন্দ্রেই একলা লড়তে চায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব
Image

উপনির্বাচনে ছ’টি কেন্দ্রেই একলা লড়তে চায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আর জি কর কাণ্ডের আবহে আগামী ১৩ নভেম্বর রাজ্য ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। শনিবার বিজেপি এবং রবিবার শাসক দল তৃণমূল কংগ্রেস ওই ছয় কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু, এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। বামেদের সঙ্গে জোট বেঁধেও সুবিধা হয়নি। এই অবস্থায় নিজেদের শক্তি পরীক্ষা করতেই কিংবা নিজেদের শক্তি কত, তা জানতেই এবারের উপনির্বাচনে ছ’টি কেন্দ্রেই একলা লড়াইয়ের সিদ্ধান্তে এগোতে চাইছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেস সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি শুভঙ্কর সরকার জেলার নেতাদের কাছে আগেই মতামত জানতে চেয়েছিলেন। এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজেই এমন লড়াইয়ে অনেকটাই আগ্রহী ছিলেন। তবে, প্রদেশ কংগ্রেসের জেলা নেতৃত্ব ততটা আগ্রহী ছিল না। যে কারণেই গত লোকসভা নির্বাচনে একাধিক আসন নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছিল কংগ্রেস। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হতেই এবারের উপনির্বাচনে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেসের জেলা নেতৃত্ব।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top