News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী নিখোঁজ, শ্বশুর বাড়ির লোকজনের হেলদোল নেই
Image

স্বামী নিখোঁজ, শ্বশুর বাড়ির লোকজনের হেলদোল নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ অক্টোবর৷৷ ১৪ মাস পূর্বে ভালবেসে বিয়ে করেছিল মামন ও চিরঞ্জিৎ৷ বিশালগড় থানার অন্তর্গত রাস্তারমাথা সংলগ্ণ গকুলনগর এলাকায় তাদের বাড়ি৷ বিয়ের কাজ শেষ করে তারা দুজনে গিয়ে নিজ বাড়িতে ওঠে৷ কিন্তু চিরঞ্জিতের বাবা এ বিয়ে মেনে নেননি বরং তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেয়৷ তখন তারা দুজনে তেলিয়ামুড়ায় চিরঞ্জিতের মামার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়৷ ছেলের বাড়ির চাপে তার মামাও তাদের বাড়ি থেকে বের করতে বাধ্য হয়৷ এরপর দুজনে এসে আশ্রয় নেয় মেয়ের বাবার বাড়িতে৷ একবছর একসঙ্গে  থাকে মামন ও চিরঞ্জিৎ৷ মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাইকে বাড়ির সামনে একটি দোকানও দিয়ে দেওয়া হয়৷ কিন্তু গত দুমাস পূর্বে চিরঞ্জিৎ সাব্রুম যাবার নাম করে পালিয়ে যায়৷ এখন অবধি ফিরে আসেনি চিরঞ্জিৎ৷ কিন্তু অভিযোগ করে মামন জানায় বহু খোঁজাখঁুজি করে স্বামীকে না পেয়ে বিশালগড় থানায় চিরঞ্জিতের নামে নিখোঁজ ডায়েরি করে তার স্ত্রী৷ এদিকে, মামনের মা থানায় অভিযোগ করে সে চিরঞ্জিতকে ফুঁসলিয়ে কোথাও লুকিয়ে রাখে তার পরিবার৷ চিরঞ্জিতের বাবা টেলিফোন মারফত জানান এব্যাপারে আমরা কিছুই জানি না৷ তবে নিজের ছেলে ২ মাস ধরে নিখোঁজ হওয়া সত্ত্বেও থানায় কোন মিসিং ডায়েরি করেনি তিনি৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷ এখন এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top