News Flash

  • Home
  • দেশ
  • নেতাজি অম্লান থাকবে,আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের বর্ণাঢ্য মিছিল
Image

নেতাজি অম্লান থাকবে,আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের বর্ণাঢ্য মিছিল

কলকাতা, ২১ অক্টোবর(হি.স.):  সোমবার সকালে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল। এই দিনটি বিশেষত আজাদ হিন্দ বাহিনীর ৮১তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৪৩ সালের এই দিনে, প্রাক্তন সর্ব ভারতীয় কংগ্রেসের সভাপতি এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বোস অবিভক্ত ভারতের স্বাধীন সরকার গঠন করেছিলেন।

মিছিলটি যদু বাবু বাজার মোড় (নেতাজি ভবন মেট্রো স্টেশন) থেকে শুরু হয়ে এলগিন রোডের নেতাজি বাস ভবন পর্যন্ত যায়। সেখানে নেতাজির মূর্তি ও স্মারকে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শুভঙ্কর সরকার বলেন, “স্বাধীনতা আন্দোলনের একটাই নাম, সেটা হল নেতাজি সুভাষ চন্দ্র বোস। কলকাতা পোর্টের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হলেও, আন্দোলনের ইতিহাসে নেতাজির নাম অম্লান থাকবে।”

Releated Posts

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে রাহুলের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি…

ByByNews Desk Jul 21, 2026

মধ্যপ্রদেশ বিধানসভায় ইউসিসি বিল ঘিরে তুমুল বিক্ষোভ, সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি কংগ্রেসের

ভোপাল, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে মঙ্গলবার ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিল, ২০২৬ নিয়ে তুমুল বাগ্‌যুদ্ধ…

ByByNews Desk Jul 21, 2026

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top