কলকাতা, ২১ অক্টোবর(হি.স.): সোমবার সকালে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল। এই দিনটি বিশেষত আজাদ হিন্দ বাহিনীর ৮১তম প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৪৩ সালের এই দিনে, প্রাক্তন সর্ব ভারতীয় কংগ্রেসের সভাপতি এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বোস অবিভক্ত ভারতের স্বাধীন সরকার গঠন করেছিলেন।
মিছিলটি যদু বাবু বাজার মোড় (নেতাজি ভবন মেট্রো স্টেশন) থেকে শুরু হয়ে এলগিন রোডের নেতাজি বাস ভবন পর্যন্ত যায়। সেখানে নেতাজির মূর্তি ও স্মারকে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে শুভঙ্কর সরকার বলেন, “স্বাধীনতা আন্দোলনের একটাই নাম, সেটা হল নেতাজি সুভাষ চন্দ্র বোস। কলকাতা পোর্টের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হলেও, আন্দোলনের ইতিহাসে নেতাজির নাম অম্লান থাকবে।”



















