News Flash

  • Home
  • দেশ
  • বাতাসের গুণমান আরও খারাপ, দিল্লির আবহাওয়া ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে
Image

বাতাসের গুণমান আরও খারাপ, দিল্লির আবহাওয়া ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): শীত এখনও দূরেই, দীপাবলির বাজিও ফাটেনি, তার আগেই দিল্লির বাতাসের গুণগত মান নামতে শুরু করেছে। শুক্রবারের পর শনিবার সকালেও রাজধানী দিল্লি ছিল ধোঁয়াশায় মোড়া। বাতাসের গুণগত মান (একিউআই) নেমেছে অনেকটাই।

দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণগত মান নামতে শুরু করায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।দিল্লির আনন্দ বিহারে শনিবার সকালে বাতাসের গুণগত মান ছিল ৩৩৪। যা ‘খুব খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। ইন্ডিয়া গেটে ওই একই সময়ে একিউআই ছিল ২৫১। আইটিও এলাকায় ২২৬, এইমস এলাকায় ২৫৩, অক্ষরধাম এলাকায় একিউআই ছিল ৩৩৪।

শুক্রবারের পর শনিবারও বায়ুদূষণের মধ্যেই যমুনা নদীর জলে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top