News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবে পৃথক যান সন্ত্রাসের বলি শিশু, জখম দশ, ক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিল গাড়ি
Image

দুর্গোৎসবে পৃথক যান সন্ত্রাসের বলি শিশু, জখম দশ, ক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ দুর্গোৎসবে যান সন্ত্রাস সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল৷ একাধিক স্থানে দুর্ঘটনায় নিহত এবং গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে৷ সপ্তমী রাতে রাজধানীর লালবাহাদুর চৌমুহনীতে দুর্ঘটনাকে কেন্দ্র

বুধবার বিশ্রামগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি৷ নিজস্ব ছবি৷
বুধবার বিশ্রামগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি৷ নিজস্ব ছবি৷

করে উত্তেজিত জনতা গাড়ি পুড়িয়ে দিয়েছে৷ এই দুর্গোৎসব চলাকালীন দুইজনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন৷

দশমীর রাতে সিদ্ধি আশ্রমে একটি দুর্ঘটনায় সাত বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে৷ জানা গেছে, দশমীর দিন পুজো দেখে অটোতে করে বাড়ি ফেরার পথে সিদ্ধিআশ্রমে একটি ম্যাক্স গাড়ির সাথে সংঘর্ষ হয় অটোটির৷ অটোতে মোট নয়জন যাত্রী ছিলেন৷ জানা গেছে, অন্তরা ভৌমিক(৭) ঘটনাস্থলেই মারা যান৷ তার বাবা বাবুল ভৌমিক সহ তিনজন গুরুতর আহত হয়েছেন৷ বাকিরাও অল্পবিস্তর আঘাত পেয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অটোতে অতিরিক্ত যাত্রীবহন করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ প্রশ্ণ উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও৷ নয়জন যাত্রী নিয়ে অটোটি কি করে পুলিশের চোখে ধুলো দিতে পারল সে প্রশ্ণই আজ উঠেছে৷

এদিকে, সপ্তমী রাতে আনুমানিক দেড়টা নাগাদ আগরতলা লালবাহাদুর চৌমুহনীতে দুর্ঘটনায় প্রায় ৭জন পথচারী আহত হয়েছেন৷ ঐদিন মদমত্ত অবস্থায় চালক গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় একটি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইকে থাকা এক মহিলা ছিটকে পড়ে৷ গাড়িটি তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঐ মহিলাকেও টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়৷ তাতে ঐ মহিলা গুরুতরভাবে আহত হন৷ পালিয়ে যাওয়ার সময় টিএসআর জওয়ানরা গাড়িটিকে আটকাতে চেষ্টা করলে তারাও আহত হন৷ এছাড়াও গাড়িটি আরো কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়৷ স্থানীয় জনগণ গাড়িটি ধাওয়া করলে পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারের কাছে গিয়ে গাড়ি সমেত তিনজনকে ধরে ফেলে জনগণ৷ গাড়ি থেকে বের করে তখন তাদের উত্তম মধ্যম দেওয়া হয়৷ জানা গেছে, ঐ গাড়িটিতে দুই যুবক ও এক যুবতী ছিল৷ তারা প্রত্যেকেই মদমত্ত অবস্থায় ছিল বলে স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে৷ পুলিশ মদমত্ত গাড়ির চালক নিরুপম দেববর্মাকে আটক করেছে৷ এদিকে, ঐ আহত মহিলাকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঐ মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্হিরাজ্যে পাঠানো হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে, ঐ মহিলার একটি পা কাটা যাবে৷ ঐদিন দুর্ঘটনায় অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷

এদিকে, নিমবার্ক সংলগ্ণ এলাকার একটি অতিরিক্ত মালবাহী ট্রাক এক গৃহবধূকে পিষে মেরেছে৷ ট্রাকটি ঐ মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷ এছাড়াও দুর্গোৎসব চলাকালীন রাতের বেলা মোটর চালিত রিক্সাগুলিকে মারাত্মক গতিতে রাস্তায় চলতে দেখা গেছে৷ দুয়েকটি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঐ রিক্সাগুলি দুর্ঘটনার মুখে পড়েছে বলে খবর৷

চড়িলাম সংযোজন ঃ জাতীয় সড়কের উপর  বিশ্রামগঞ্জের লোন্তাইছড়া এলাকায় বুধবার সকালে ঘটে এক যায় দুর্ঘটনা৷ ঘটনাটি ঘটে আগরতলামুখী মারুতি ভ্যান টিআর০১বি-০২৭২ নম্বরের গাড়িটি প্রচন্ড গতিতে এসে টিআর০১-ভি-০৭৭০ হোন্ডাই গাড়িটিকে ধাক্কা মারে৷ এতে গুরুতর জখম হয় হোন্ডাইগাড়ির মালিক তথা ডা সুমিত্র দেব৷ আগরতলা ৫নং রামনগর এলাকায় তার বাড়ি৷ তাছাড়া মারুতি ভ্যান গাড়িতে থাকা দুজন হলেন দেবাশিস দাস, আর কে পুর উদয়পুরে তার বাড়ি ও অন্য একজন হলেন সন্তোষ দাস, বাড়ি আগরতলা আড়ালিয়া লোকনাথ আশ্রমের নিকট৷ তিনজনই গুরুতর আহত  হন৷ সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যান দুর্ঘটনাস্থলে৷ সেখান থেকে আহতদের প্রথমে ত্রিপুরেশ্বরী হাসপাতালে পাঠানো হলে তাদের সেখান থেকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top