কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): যান্ত্রিক গোলযোগের কারণে ফের থমকে গেল কলকাতার লাইফলাইন মেট্রো। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। তবে, গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করেছে।মঙ্গলবার সকালে মেট্রোর তরফে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে ৭৫০ ভোল্ট বিদ্যুৎ না থাকার কারণেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা পরে, সকাল সাড়ে ১০টার একটু আগে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশনের মাঝে মেট্রো পরিষেবা ফের চালু হয়।

যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রো, প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা
Releated Posts
আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য
নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…
নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য
হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…
অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন
বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…
আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি
চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…


















