News Flash

  • Home
  • দিনের খবর
  • যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রো, প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা
Image

যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রো, প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক পরিষেবা

কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): যান্ত্রিক গোলযোগের কারণে ফের থমকে গেল কলকাতার লাইফলাইন মেট্রো। মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের।  তবে, গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করেছে।মঙ্গলবার সকালে মেট্রোর তরফে বিভিন্ন স্টেশনে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে ৭৫০ ভোল্ট বিদ্যুৎ না থাকার কারণেই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা পরে, সকাল সাড়ে ১০টার একটু আগে দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক স্টেশনের মাঝে মেট্রো পরিষেবা ফের চালু হয়।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top