News Flash

  • Home
  • দিনের খবর
  • ধর্মতলায় অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন, যোগ দিয়েছেন আরও দু’জন চিকিৎসক
Image

ধর্মতলায় অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন, যোগ দিয়েছেন আরও দু’জন চিকিৎসক

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): ধর্মতলায় অষ্টম দিনে পড়ল ডাক্তারদের অনশন, ১০-দফা দাবিতে টানা অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবার রাতেই অনশনে যোগ দিয়েছেন আরও দু’জন চিকিৎসক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট-এর তরফে জানানো হয়েছে, আরও দুই জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করছেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। বৃহস্পতিবার গভীর রাতেই অসুস্থ হয়ে পড়েন ডাক্তার অনিকেত মাহাতো। এখন তিনি স্থিতিশীল রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে স্নিগ্ধারও। কিন্তু মনোবল কমেনি কারোরই। শুক্রবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরও দুই জন। অর্থাৎ বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) বেঙ্গল শাখা কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। মোটামুটিভাবে বলতে গেলে, ধর্মতলায় ক্রমশ বাড়ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তীব্রতা। 

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top