News Flash

  • Home
  • দিনের খবর
  • অনিকেতের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসাধীন আর জি করের সিসিইউ-তে
Image

অনিকেতের শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসাধীন আর জি করের সিসিইউ-তে

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.): টানা অনশনে অসুস্থ হয়ে পড়লেন আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ভর্তি করানো হয়েছে অনিকেতকে। ধর্মতলার অনশনস্থল থেকে বৃহস্পতিবার গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে আর জি করে নিয়ে যাওয়া হয়। সিসিইউতে তাঁকে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুত্রে খবর, অনিকেতের শরীরে আইভি ফ্লুইড চালানো হয়েছে। রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। নিজের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে অনিকেত নিজে বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। যদিও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। উল্লেখ্য, ১০ দফা দাবি নিয়ে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। প্রথমে ৬ জন অনশন শুরু করেন। পরের দিন তাতে যোগ দেন আর জি করের অনিকেত মাহাতো। যে সাত জন অনশন করছেন, তাঁদের মধ্যে অনিকেতই একমাত্র আর জি করের ডাক্তার। এখনও ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। অনশনের জেরে তাঁরাও অসুস্থ হয়ে পড়ছেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top