News Flash

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী দুষ্কৃতী

আগরতলা, ৮ অক্টোবর : সীমান্তে মাদক পাচারকালে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশী দুষ্কৃতি। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিএসএফ বিবৃতিতে জানিয়েছে, গতকাল বাংলাদেশী দুর্বৃত্তদের বড় দল ধারালো অস্ত্র সজ্জিত নিয়ে সিপাহীজলা জেলার বর্ডার আউট পোস্ট সালপোখর এলাকায় মাদক পাচারের চেষ্টা করেছিলেন। ওই সময় বিএসএফ জওয়ানরা দুর্বৃত্তদের পাচারকার্যে বাঁধা দিলে তারা জওয়ানদের উপর আক্রমণ চালায়। তাতে গুরুতর আহত হয়েছে এক বিএসএফ জওয়ান। পরবর্তী সময়ে রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে দুষ্কৃতকারীরা। পরবর্তী সময়ে হামলাকারী বাংলাদেশি দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে আত্মরক্ষার্থে ০২ রাউন্ড গুলি করা হয়। সাথে সাথে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩০ মিটার ভেতরে ১ জন দুর্বৃত্তের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহত বাংলাদেশের বাসিন্দা কামাল হোসেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাপুর থানা একটি এফআইআর দায়ের করা হয়েছে। .

আজ এবিষয়ে বিজিবির সাথে একটি সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকও হয়েছিল। যেখানে বিএসএফ ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে বিডি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত হামলা এবং এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top