শিলিগুড়ি, ৭ অক্টোবর (হি.স.) : চুরির অভিযোগে এক চোরকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। অভিযুক্তর নাম করণ সুব্বা। তিনি শিলিগুড়ি গুরুং বস্তি এলাকার বাসিন্দা। সোমবার পুলিশ এ তথ্য জানায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর থানাধীন কালকোট এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ২৭ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। অভিযোগের পরে তদন্তে পুলিশ শিলিগুড়ি জংশন এলাকা থেকে করণ সুব্বাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর সুব্বা তার অপরাধ স্বীকার করেছে। অভিযুক্তের বয়ানের ভিত্তিতে চম্পাসরি থেকে চোরাই সামগ্রী উদ্ধার করা হয়। অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিলিগুড়িতে চুরির অভিযোগে গ্রেফতার এক, উদ্ধার চোরাই সামগ্রী
Releated Posts
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…


















