News Flash

  • Home
  • দিনের খবর
  • “পদলেহনকারী, দলদাস, পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ফেরানোয় মরিয়া“, মমতাকে তোপ সুকান্তর
Image

“পদলেহনকারী, দলদাস, পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ফেরানোয় মরিয়া“, মমতাকে তোপ সুকান্তর

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): “ব্যর্থ, অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই আপনার পদলেহনকারী দলদাস পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ফেরানোর মরিয়া প্রচেষ্টা করুন না কেন, বাংলার সাধারণ মানুষ আপনার কু-রাজনীতির ফন্দি ধরে ফেলেছেন”!

সোমবার বিকালে সামাজিক মাধ্যমে এই মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, ”নিজের তল্পিবাহক, দলদাস পুলিশের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রীর দীর্ঘ অভয় বার্তার পরের দিনই রাজ্যের জনগণের কাছে দুটি উদাহরণ পৌঁছে গেলো। দুটিতেই প্রমাণিত হয় রাজনৈতিকভাবে পুলিশবাহিনীকে অপব্যবহার করলে কতটা ন্যক্কারজনক ফলশ্রুতি হতে পারে।

১। খোদ থানার মধ্যেই একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত একজন সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হলো। এক্ষেত্রে সেই ঘটনাও যাতে সম্পূর্ণভাবে আড়াল করা যায়, সেই অপচেষ্টা সংঘটিত হয়েছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের থেকে আসা নির্দেশ অনুযায়ী!

২। বাংলার আরও এক নির্যাতিতার মা পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার মামলা দায়ের করলেন কলকাতা হাই কোর্টে। সাম্প্রতিক একাধিক ঘটনা প্রত্যক্ষ করার পর প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা গ্রাস করেছে তাঁকেও।”

Releated Posts

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top