News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামাজিক বা রাজনৈতিকভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরী করতে চেয়েছিলেন বিরোধীরা : নবেন্দু
Image

সামাজিক বা রাজনৈতিকভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরী করতে চেয়েছিলেন বিরোধীরা : নবেন্দু

আগরতলা, ৭ অক্টোবর : দীর্ঘদিন যাবত সামাজিক বা রাজনৈতিকভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরী করতে চেয়েছিলেন বিরোধীরা। কারণ, তাঁরা রাজ্য সরকারের জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলি মেনে নিতে পারছিলেন না। তাই তাঁদের রাজ্য সরকারের নজর ঘুরিয়ে দেওয়ায় মূল্ লক্ষ্য ছিল। আজ সাংবাদিক সম্মেলনে কদমতলার ঘটনায় বিরোধীদের দিকে আঙ্গুল তুললেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, ছোট একটা বিষয়কে কেন্দ্র করে রাতে কদমতলায় উতপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে। কিভাবে ভয়াবহ পরিস্থিতির রূপ নিয়েছে তা তদন্তক্রমে বের করা হবে। রাজ্য সরকার কদমতলার ঘটনায় তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে।  ইতিমধ্যে পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।  পুঙ্খনাপুঙ্খভাবে তদন্ত করে অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে।

তাঁর অভিযোগ, দীর্ঘদিন যাবত সামাজিক বা রাজনৈতিকভাবে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরী করতে চেয়েছিলেন বিরোধীরা। কারণ, তাঁরা রাজ্য সরকারের জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলি মেনে নিতে পারছিলেন না। তাই সরকার নজর ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। তাছাড়া, রাজ্যে শান্তির পরিবেশ চাইছিলেন না বিরোধীরা।  যাঁরা ওই ঘটনার প্ররোচনা যুগিয়েছেন তাঁদের বিরুদ্ধেও আইনঅনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি।   

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top