নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : শুক্রবার এক সংবাদ সম্মেলনে হকি ইন্ডিয়া ঘোষণা করে ২৮ ডিসেম্বর শুরু হবে হকি ইন্ডিয়া লিগ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।৭ বছর পর ফিরে আসছে হকি ইন্ডিয়া লিগ। লিগ হবে পুরুষদের জন্য আটটি দলের আর মহিলাদের জন্য ছটি দলের। এবার প্রথমবারের মতো পুরুষ ও মহিলা দল একসঙ্গে হকি ইন্ডিয়া লিগে খেলবে, যা চলবে ৩৫ দিন ধরে। নয়াদিল্লিতে হকি ইন্ডিয়া লিগের খেলোয়াড় নিলামের দিন নির্ধারিত করা হয়েছে ১৩-১৫ অক্টোবর৷পুরুষদের আট দলের লিগ হবে চেন্নাই, লখনউ, পঞ্জাব, কলকাতা, দিল্লি, ওডিশা, হায়দরাবাদ এবং রাঁচিতে। মহিলাদের ছটি দলের লিগ হবে পঞ্জাব, কলকাতা, দিল্লি এবং ওডিশাতে। তবে আরও দুটি মহিলা দল বাড়তে পারে।হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টির্কি বলেছেন, “৩৫-৪০ দিনের উইন্ডো এইচ আইএলে তে বিদেশি খেলোয়াড়দের সর্বাধিক অংশগ্রহণ থাকবে। এরফলে এই লিগ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগগুলির মধ্যে একটি হয়ে উঠবে”।

হকি ইন্ডিয়া লিগ ২০২৪ শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















