News Flash

  • Home
  • খেলা
  • হকি ইন্ডিয়া লিগ ২০২৪ শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর
Image

হকি ইন্ডিয়া লিগ ২০২৪ শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : শুক্রবার এক সংবাদ সম্মেলনে হকি ইন্ডিয়া ঘোষণা করে ২৮ ডিসেম্বর শুরু হবে হকি ইন্ডিয়া লিগ। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।৭ বছর পর ফিরে আসছে হকি ইন্ডিয়া লিগ। লিগ হবে পুরুষদের জন্য আটটি দলের আর মহিলাদের জন্য ছটি দলের।  এবার প্রথমবারের মতো পুরুষ ও মহিলা দল একসঙ্গে হকি ইন্ডিয়া লিগে খেলবে, যা চলবে ৩৫ দিন ধরে। নয়াদিল্লিতে হকি ইন্ডিয়া লিগের   খেলোয়াড় নিলামের দিন নির্ধারিত করা হয়েছে ১৩-১৫ অক্টোবর৷পুরুষদের আট দলের লিগ হবে চেন্নাই, লখনউ, পঞ্জাব, কলকাতা, দিল্লি, ওডিশা, হায়দরাবাদ এবং রাঁচিতে।  মহিলাদের ছটি দলের লিগ হবে পঞ্জাব, কলকাতা, দিল্লি এবং ওডিশাতে। তবে আরও   দুটি মহিলা দল বাড়তে পারে।হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টির্কি বলেছেন, “৩৫-৪০ দিনের উইন্ডো এইচ আইএলে তে বিদেশি খেলোয়াড়দের সর্বাধিক অংশগ্রহণ থাকবে। এরফলে এই লিগ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগগুলির মধ্যে একটি হয়ে উঠবে”।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top