News Flash

  • Home
  • দিনের খবর
  • টিএমসিপি-র ধৃত নেতা আশিস পাণ্ডেকে আদালতে হাজির করাল সিবিআই
Image

টিএমসিপি-র ধৃত নেতা আশিস পাণ্ডেকে আদালতে হাজির করাল সিবিআই

কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত নেতা আশিস পাণ্ডেকে সিবিআই শুক্রবার আদালতে হাজির করায়। এদিন দুপুরে নিজাম প্যালেস থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে।বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই।

জানা গিয়েছে, গত ৯   আগস্ট অর্থাৎ আর জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার দিন সেমিনার রুমের কাছেই দেখা গিয়েছিল আশিসকে। আর জি করের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন এই আশিস পাণ্ডে।

সূত্রের খবর, ২০১৭ সালে এমবিবিএস-এর ছাত্র হিসেবে আর জি কর মেডিক্যাল কলেজে পড়াশোনা শুরু করেন আশিস। ২০২২-২৩ সালে ইন্টার্নশিপ হয় তাঁর। এরপর আর জি করেই হাউস স্টাফ হিসেবে কাজ শুরু করেন তিনি। আর জি করে কান পাতলেই শোনা যায়, গত ছ’বছরে সন্দীপ ঘোষের বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। ২০২১ সালে আর জি করে ইউনিট তৈরি হয় তৃণমূল ছাত্র পরিষদের। শাসকদলের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট হন আশিস পাণ্ডে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top