ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেও ডাহা ফেল ত্রিপুরার মেয়েরা। বত্রিশেই ফুরুৎ। প্রতিপক্ষ বেঙ্গল বলে কথা। তাড়াহুড়ো করতে গিয়ে বাংলার মেয়েদের দুজন রান আউটের শিকার না হলে বিষয়টা আরো লজ্জাস্কর হতো। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটে ই-গ্রুপের খেলায় দ্বিতীয় ম্যাচে বাংলা সাত উইকেটের ব্যবধানে ত্রিপুরাকে পরাজিত করেছে। চন্ডিগড়ে খেলা হচ্ছে। টসে ত্রিপুরা দল জয়লাভ করেছিল। এটাই যেন বিশাল প্রাপ্তি। চ্যালেঞ্জিং স্কোর গড়ার লক্ষ্যে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ব্যাটার্সদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ৩২ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ১১.৪ ওভার খেলতে পেরেছে। মঙ্গলবার প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের কাছে ব্যাটিং লাইন আপে যে ভুলগুলো করেছিল, আজ বুধবার তার থেকেও খারাপ রেজাল্ট এলো। অভিধা বর্ধনের ৮ রান এবং দেবশ্রীতা চৌধুরীর অপরাজিত ৭ রান না হলে ত্রিপুরার মেয়েরা দশ উইকেটে হারের শিকার হতো। কেননা, পাল্টা ব্যাট করতে নেমে বাংলার মেয়েরা প্রথম ওভারেই ১৯ রান পেয়েছিল। উল্লেখ্য, বাংলার বোলার বিদিশা দে, রুপাল তেওয়ারি, প্রতিভা মান্ডি এবং মনিকা মল প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নিয়েছে। জবাবে বাংলার মেয়েরা ৪.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার প্রিয়াঙ্কা প্রসাদ ব্যক্তিগত ১৭ রানে পারমিতা চক্রবর্তী বলে অস্মিতা দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলে, ঈপ্সিতা মন্ডল ১৩ রানে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। গ্রুপের অপর খেলায় বুধবার উত্তর প্রদেশ ৩৫ রানের ব্যবধানে রাজস্থানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অপর খেলায় ঝাড়খন্ড ১৩০ রানের বিশাল ব্যবধানে অরুণাচল প্রদেশ কে পরাজিত করে বাংলার মতো টানা দ্বিতীয় জয় পেয়েছে।

অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ক্রিকেটে বাংলার কাছেও হারলো ত্রিপুরা
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















