News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ক্রিকেটে বাংলার কাছেও হারলো ত্রিপুরা
Image

অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ক্রিকেটে বাংলার কাছেও হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেও ডাহা ফেল ত্রিপুরার মেয়েরা। বত্রিশেই ফুরুৎ। প্রতিপক্ষ বেঙ্গল বলে কথা। তাড়াহুড়ো করতে গিয়ে বাংলার মেয়েদের দুজন রান আউটের শিকার না হলে বিষয়টা আরো লজ্জাস্কর হতো। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি জাতীয় ক্রিকেটে ই-গ্রুপের খেলায় দ্বিতীয় ম্যাচে বাংলা সাত উইকেটের ব্যবধানে ত্রিপুরাকে পরাজিত করেছে। চন্ডিগড়ে খেলা হচ্ছে।‌ টসে ত্রিপুরা দল জয়লাভ করেছিল। এটাই যেন বিশাল প্রাপ্তি। চ্যালেঞ্জিং স্কোর গড়ার লক্ষ্যে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ব্যাটার্সদের চূড়ান্ত ব্যর্থতায় মাত্র ৩২ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ১১.৪ ওভার খেলতে পেরেছে। মঙ্গলবার প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের কাছে ব্যাটিং লাইন আপে যে ভুলগুলো করেছিল, আজ বুধবার তার থেকেও খারাপ রেজাল্ট এলো। অভিধা বর্ধনের ৮ রান এবং দেবশ্রীতা চৌধুরীর অপরাজিত ৭ রান না হলে ত্রিপুরার মেয়েরা দশ উইকেটে হারের শিকার হতো। কেননা, পাল্টা ব্যাট করতে নেমে বাংলার মেয়েরা প্রথম ওভারেই ১৯ রান পেয়েছিল। উল্লেখ্য, বাংলার বোলার বিদিশা দে, রুপাল তেওয়ারি, প্রতিভা মান্ডি এবং মনিকা মল প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নিয়েছে। জবাবে বাংলার মেয়েরা ৪.৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার প্রিয়াঙ্কা প্রসাদ ব্যক্তিগত ১৭ রানে পারমিতা চক্রবর্তী বলে অস্মিতা দাসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলে, ঈপ্সিতা মন্ডল ১৩ রানে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। গ্রুপের অপর খেলায় বুধবার উত্তর প্রদেশ ৩৫ রানের ব্যবধানে রাজস্থানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অপর খেলায় ঝাড়খন্ড ১৩০ রানের বিশাল ব্যবধানে অরুণাচল প্রদেশ কে পরাজিত করে বাংলার মতো টানা দ্বিতীয় জয় পেয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top