পোরবন্দর, ২ অক্টোবর (হি.স.): গুজরাটের পোরবন্দরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বুধবার সকালে পোরবন্দরের সমুদ্রতটে স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সূচনা হওয়া স্বচ্ছতা অভিযানের ১০ বছর পূর্ণ হল। এই অভিযানে ভারতের বিস্তীর্ণ ৭,৫০০ কিলোমিটার উপকূলরেখা বরাবর এক হাজারের বেশি স্থানে পরিচ্ছন্নতায় জোর দেওয়া হবে। বিশেষ করে একক-ব্যবহারের প্লাস্টিক সংগ্রহ, পৃথকীকরণ এবং নিষ্পত্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ‘স্বচ্ছতা অভিযানে’ অংশ নিচ্ছেন।”

স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন মনসুখ মান্ডভিয়া, পরিচ্ছন্নতার ওপর দিলেন বিশেষ জোর
Releated Posts
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…


















