নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সমগ্র দেশবাসীর পক্ষ থেকে পূজ্য বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম। সত্য, সম্প্রীতি ও সাম্য ভিত্তিক বাপুর জীবন ও আদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।”এক্স-এ শ্রদ্ধা জানানোর পর দিল্লিতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রীরাও গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
Releated Posts
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…


















