News Flash

  • Home
  • দেশ
  • গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
Image

গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সমগ্র দেশবাসীর পক্ষ থেকে পূজ্য বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম। সত্য, সম্প্রীতি ও সাম্য ভিত্তিক বাপুর জীবন ও আদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।”এক্স-এ শ্রদ্ধা জানানোর পর দিল্লিতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রীরাও গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top