News Flash

  • Home
  • Uncategorized
  • পাতালকন্যাকে বহিষ্কার বিজেপির
Image

পাতালকন্যাকে বহিষ্কার বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: দুই নৌকায় পা দিয়ে পাতালকন্যার রাজনৈতিক বৈতরণী পার মেনে নেয়নি শাসক দল বিজেপি। দল বিরোধী কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাতালকন্যা জামতিয়াকে দল থেকে বহিস্কার করেছে বিজেপি।

উল্লেখ্য, সোমবার ত্রিপুরা পিপলস ফন্ট এর শাখা ত্রিপুরা পিপলস সোসালিস্ট পার্টির সুপ্রিমো হিসেবে নিজের নাম ঘোষণা করেন পাতালকন্যা জমাতিয়া। বিজেপিতে থেকেই অন্য রাজনৈতিক দলের সুপ্রিমো হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি অকপটে জবাব দেন, তিপরা মথা দলের সদস্য যদি বিজেপির টিকিটে সাংসদ হতে পারেন তবে তিনিও অন্য দলের সুপ্রিমো হতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উনার এই মনোভাব মেনে নেয়নি শাসক দল বিজেপি।

এক বিজ্ঞপ্তিতে প্রদেশ সভাপতির নির্দেশ অনুসারে এবং প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক আদেশে পাতালকন্যার সদস্যপদ বাতিল করা হয়েছে।

বেশ কিছু দিন ধরেই দল বিরোধী কাজ করছিলেন পাতালকন্যা। বিজেপিতে থেকেই দল বিরোধী একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন। প্রদেশ নেতৃত্বরা তখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছিলেন।  পাতালকন্যা জমাতিয়ার এই রাজনৈতিক দেওলিয়াপনা কোনোভাবেই মেনে নেয়নি বিজেপি। এবারে তার সদস্যপদ বাতিল করলো নেতৃত্বরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top