News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে নতুন ৩ সদস্যকে বরণ ও সংবর্ধনা
Image

ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে নতুন ৩ সদস্যকে বরণ ও সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে সংবর্ধিত হলেন তিনজন নতুন সদস্য। সদস্য সংখ্যা বর্ধিত হলো টি এস জে সি-র। যে তিনজন  নতুন সদস্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পরিবারের সঙ্গে যুক্ত হলেন, তারা হলেন অর্পণ দে, প্রণব শীল ও সুব্রত দেবনাথ। তিনজনই রাজ্যের সংবাদ জগতে অতি পরিচিত। মাঠে তো বটেই, সঙ্গে অন্যান্য সব ধরনের খবরের ক্ষেত্রেও তাদের অবাধ বিচরণ। ২০২২ সালে টি এস জে সি তিনজন সদস্যকে সদস্যপদ দিয়েছিলো। এবার আবার দুই বছর দুই মাস পর আরও তিনজনকে নিজেদের পরিবারে শামিল করলো টি এস জে সি। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ শনিবার পড়ন্ত বিকেলে নতুন তিনজন সদস্যকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে অভিবাদন জানানো হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এস জে সি-র সভাপতি সরযূ চক্রবর্তী, বরিষ্ঠ সদস্য ও ক্রীড়া সাংবাদিক মণিময় রায়, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, কার্যকরী সদস্য বিপ্লব চন্দ সহ অন্যান্যরা। টি এস জে সি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তিনজন নতুন সদস্যই খুব খুশি হলেন। নতুন এই তিনজন সদস্যের প্রতি টি এস জে সি-র তরফ থেকে দেয়া হলো অনেক অনেক অভিনন্দন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top