ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে সংবর্ধিত হলেন তিনজন নতুন সদস্য। সদস্য সংখ্যা বর্ধিত হলো টি এস জে সি-র। যে তিনজন নতুন সদস্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পরিবারের সঙ্গে যুক্ত হলেন, তারা হলেন অর্পণ দে, প্রণব শীল ও সুব্রত দেবনাথ। তিনজনই রাজ্যের সংবাদ জগতে অতি পরিচিত। মাঠে তো বটেই, সঙ্গে অন্যান্য সব ধরনের খবরের ক্ষেত্রেও তাদের অবাধ বিচরণ। ২০২২ সালে টি এস জে সি তিনজন সদস্যকে সদস্যপদ দিয়েছিলো। এবার আবার দুই বছর দুই মাস পর আরও তিনজনকে নিজেদের পরিবারে শামিল করলো টি এস জে সি। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ শনিবার পড়ন্ত বিকেলে নতুন তিনজন সদস্যকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে অভিবাদন জানানো হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এস জে সি-র সভাপতি সরযূ চক্রবর্তী, বরিষ্ঠ সদস্য ও ক্রীড়া সাংবাদিক মণিময় রায়, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, কার্যকরী সদস্য বিপ্লব চন্দ সহ অন্যান্যরা। টি এস জে সি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তিনজন নতুন সদস্যই খুব খুশি হলেন। নতুন এই তিনজন সদস্যের প্রতি টি এস জে সি-র তরফ থেকে দেয়া হলো অনেক অনেক অভিনন্দন।

ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে নতুন ৩ সদস্যকে বরণ ও সংবর্ধনা
Releated Posts
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…


















