News Flash

Image

বেহাল জাতীয় সড়ক, ছয়মাসে পাঁচ বার অবরোধ

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাইজংশন পর্যন্ত প্রায় ১১ কিমি জাতীয় সড়ক ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে। একাধিকবার সমস্যার কথা জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। গত ছয় মাসে এখনো পর্যন্ত পাঁচবার অবরোধ করা হয়েছে। আজ আবার বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে , চুরাইবাড়ি থানার সামনে থেকে বাগবাসা ট্রাইজংশন পর্যন্ত প্রায় ১১ কিমি জাতীয় সড়ক বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। বহু বছর যাবৎ কোন প্রকার সংস্কারের কাজ না হওয়ার কারণে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়। তাছাড়া, রাস্তাটি দিয়ে প্রতিদিন অগণিত এলাকাবাসীকে যাতায়াত করতে হয়। এলাকাবাসী অভিযোগ, রাস্তার বেহাল দশা থাকার কারণে অনেক সময় ছাত্র-ছাত্রীদের বর্ষার মৌসুমে বিদ্যালয়ে পৌঁছতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে জানানো হলে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ এলাকাবাসী পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top