News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদল করছে টিএমসি
Image

সংসদের দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদল করছে টিএমসি

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : সংসদের স্থায়ী কমিটির বিভিন্ন পদে পরিবর্তন করতে চলেছে তৃণমূল কংগ্রেস| দুটি কমিটির tmcচেয়ারম্যান পদে বদল আনা হচ্ছে| লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে এই বদলের আর্জি জানিয়ে চিঠি দিয়েছে তৃণমূল সংসদীয় দল| সরানো হচ্ছে দুই সাংসদকেও|
সংসদের দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে বদল করছে তৃণমূল কংগ্রেস| রেলের স্থায়ী কমিটিতে দীনেশ ত্রিবেদীর জায়গায় আসতে পারেন সুদীপ বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়| কে ডি সিংয়ের জায়গায় পরিবহণের স্থায়ী কমিটির চেয়ারম্যান হতে পারেন মুকুল রায়| বদলের কথা জানিয়ে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে তৃণমূল|
বিধানসভা নির্বাচনের মুখে নারদ কাণ্ড নিয়ে দলবিরোধী মন্তব্য করেছিলেন দীনেশ ত্রিবেদী| তৃণমূল তাঁকে সতর্কও করে| এবার স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ হারাতে হচ্ছে তাঁকে| লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়ছে| পরিবহণের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ হারাচ্ছেন কে ডি সিং | এই পদের দায়িত্ব পেতে পারেন রাজ্যসভার সাংসদ মুকুল রায় |অভিষেক বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন| প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হলেন অভিনেতা দেব| খাদ্য ও উপভোক্তা কমিটির সদস্য হয়েছেন মিঠুন চক্রবর্তী| তৃণমূল সাংসদ তথা অভিনেতা সন্ধ্যা রায়কে বিজ্ঞানও প্রযুক্তি স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে| শিল্প সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের প্রতিনিধি অভিনেতা মুনমুন সেন|
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে কিছুটা জায়গা ফিরে পেয়েছেন |একসময় দলের সেকেন্ড-ইন-কম্যান্ড মুকুল রায়| স্থায়ী কমিটির চেয়ারম্যান হওয়া মুকুলের গুরুত্ব আরও বাড়ারই ইঙ্গিত মিলেছে| এই বদলের কোনও বৃহত্তর রাজনৈতিক তাত্পর্য হয়তো নেই| কিন্তু, সংসদীয় কমিটিতে এই পরিবর্তনে কার্যত তৃণমূলনেত্রীর সাংগঠনিক রদবদলেরই ছায়া পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top