News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তিন ইভেন্টের রাজ্য স্কুল ক্রীড়ার আসর জমজমাট
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তিন ইভেন্টের রাজ্য স্কুল ক্রীড়ার আসর জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার থেকে রাজ্য স্কুল ক্রীড়ার আসর শুরু হয়েছে। ‌ অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপে ছেলেদের বিভাগে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সাব্রুমের মনুবাজারের বসুন্ধরা হল-এ। আজ, মঙ্গলবার বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। উদ্বোধনের পর বিভিন্ন বয়স গ্রুপের প্রতিযোগিতা শুরু হয়েছে। ‌ চলবে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত। ‌ এদিকে রাজধানীর এনএসআরসিসি-তে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ ও ১৭ বয়স গ্রুপের টেবিল টেনিস প্রতিযোগিতা। উত্তর জেলার পানিসাগরে কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন-এর সুইমিংপুলে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপের সাঁতার প্রতিযোগিতা। সারা রাজ্যের সব কটি জেলার স্কুল পড়ুয়া খেলোয়াড়রাই এই প্রতিযোগিতা সমূহে অংশ নিয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top