ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার থেকে রাজ্য স্কুল ক্রীড়ার আসর শুরু হয়েছে। অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপে ছেলেদের বিভাগে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সাব্রুমের মনুবাজারের বসুন্ধরা হল-এ। আজ, মঙ্গলবার বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। উদ্বোধনের পর বিভিন্ন বয়স গ্রুপের প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে রাজধানীর এনএসআরসিসি-তে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ ও ১৭ বয়স গ্রুপের টেবিল টেনিস প্রতিযোগিতা। উত্তর জেলার পানিসাগরে কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন-এর সুইমিংপুলে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বয়স গ্রুপের সাঁতার প্রতিযোগিতা। সারা রাজ্যের সব কটি জেলার স্কুল পড়ুয়া খেলোয়াড়রাই এই প্রতিযোগিতা সমূহে অংশ নিয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তিন ইভেন্টের রাজ্য স্কুল ক্রীড়ার আসর জমজমাট
Releated Posts
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…


















