News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে ৮৫ শতাংশ আসনে জয়ী বামপন্থীরা
Image

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে ৮৫ শতাংশ আসনে জয়ী বামপন্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে ২২টি ডিগ্রী কলেজের মধ্যে ১৩টি কলেজে বিনা photo-2প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ প্রায় ৮৫ শতাংশ আসনেই জয়ী এই দুই বামপন্থী ছাত্র সংগঠন৷ আগামী ২০ সেপ্ঢেম্বর মাত্র ১৫ শতাংশ আসনে ভোট গ্রহণ করা হবে৷ এবছরই প্রথম আইপিএফটির ছাত্র সংগঠন গন্ডাছড়া কলেজে লড়াই করছে৷ তবে ১৫ শতাংশ আসনেও জয়ে আশাবাদী এসএফআই এবং টিএসইউ৷ বৃহস্পতিবার আগরলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব৷
অন্যান্য বছরের মত এবছরও রাজ্যের কলেজগুলিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে এসএফআই এবং টিএসইউ৷ সরকারীভাবে ঘোষণা না হলেও মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর পরিস্কার চিত্র সামনে এসেছে৷ এসএফআই-টিএসইউ প্রার্থীরা ১৩টি কলেজের সবকটি আসনেই জয়ী হয়েছে৷ ২২টি ডিগ্রি কলেজের মোট ৭৯১টি পদের মধ্যে ৩৯২টি অফিস বিয়ারার এবং ২৯৮টি ক্লাস রিপ্রেজেন্টেটিভের আসন রয়েছে৷ ইতিমধ্যে ২৯২ টি অফিস বিয়ারার পদে জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ তাছাড়া ৩৭৮টি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় এসএফআই এবং টিএসইউ জোট৷ শতাংশের হিসাবে ৮৫ শতাংশ আসনে জয়ী হয়েছে বামপন্থী এই দুই ছাত্র সংগঠন৷ মাত্র ১৫ শতাংশ আসনে হবে লড়াই৷ বৃহস্পতিবার আগরতলায় আম্বেদকর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, ৯টি কলেজে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ তৃণমূল ছাত্র পরিষদের ছত্রছায়ায় নির্দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে হবে মূল লড়াই৷ ৯টি কলেজের ৩৭৪টি আসনের মধ্যে মোট ১২টি অফিস বিয়ার এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদে লড়াই হবে৷এদিকে, নির্বাচন এগিয়ে আসতেই প্রচারে ঢেউ তুলছে শাসক ও বিরোধী উভয় দলের ছাত্র সংগঠনগুলি৷ প্রতিদিনই কলেজে কলেজে চলছে প্রচার৷ এসএফআই-টিএসইউকে চ্যালেঞ্জ জানিয়ে প্রচারে অংশ নিচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, নির্দল সহ সমস্ত বিরোধী ছাত্র সংগঠন৷ এবছর শুধুমাত্র রামঠাকুর কলেজে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্র সংগঠন এআইডিএসও৷ উল্লেখ্য ২০ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হবে কলেজের ছাত্র সংসদ নির্বাচন৷

youtu.be/9dL29tUNp14

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top