News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা বিমানবন্দর ব্যবহারের উপযোগী কিনা যাচাই করতে তিনটি যুদ্ধ বিমানের অবতরণ
Image

আগরতলা বিমানবন্দর ব্যবহারের উপযোগী কিনা যাচাই করতে তিনটি যুদ্ধ বিমানের অবতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দরে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার ৩টি fighter-planeযুদ্ধ বিমান৷ এদিন সকালে আসামের তেজপুর থেকে তিনটি বিমান অবতরণ করে আগরতলা বিমানবন্দরে৷ সুকুই-৩০ এমকেএইচ নামে বিমানটি এদিন অবতরণ করে রানওয়ের যাচাই করে৷ এদিন বিভিন্ন সামগ্রী নিয়ে বিমানটিড তেজপুরের দিকে রওয়ানা দেয়৷
সংবাদে প্রকাশ, সকাল আনুমানিক ৯টা নাগাদ বিমানগুলি বিমানবন্দরে অবতরণ করে৷ ভারতীয় বায়ুসেনার সুকুই-৩০- এমকেএইচ বিমানগুলি এদিন আকাশে দেখামাত্রই জনমনে কৌতুহলের সৃষ্টি হয়৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যেকোন সময় জরুরী অবতর করার প্রয়োজন হলে আগরতলা বিমানবন্দরে অবতরণ করার মতো পরিস্থিতি ও পরিকাঠামো রয়েছে কিনা তা যাচাই করতেই বিমানগুলি এদিন এখানে অবতরণ করে৷ সবগুলিই আসামের তেজপুরে বায়ুসেনার ঘাঁটি থেকে আসে এখানে৷
বিমানগুলির বৈশিষ্ট সম্পর্কে জানা গিয়েছে সুকুই-৩০-এমকেএইচ বিমানটি সাধারণ উচ্চতা থাকাকালীন অবস্থায় ঘন্টায় ১,৯০০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে৷ তাছাড়া অধিক উচ্চতায় চলাকালীন ২৪,০০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে৷ ৩০০০ ফুট উঁচুতে থাকা অবস্থায় ভূপৃষ্ঠে কোন লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে যুদ্ধ বিমানটি৷
এদিন আগরতলা বিমানবন্দরে আসার পর রানওয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনটি বিমানের পাইলট৷ বিমান বন্দরের অধিকর্তা এস ডি বর্মন জানান যুদ্ধের সময় যদি প্রয়োজন হয় তাহলে যেন এই বিমানবন্দর ব্যবহার করা যায় এর জন্যই এদিন বিমানগুলি অবতরণ করে৷ বায়ুসেনার কমান্ডাররাও বিমানবন্দর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন৷
এদিকে, আগরতলা থেকে বিমানে করে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, সেনা বাহিনীর বিভিন্ন সামগ্রী বিমানে করে নিয়ে যাওয়া হয়৷ এদিন বিমানগুলি ঘন্টায় ১৯৫০ কিলোমিটার বেগে প্রায় ১৫ মিনিটে তেজপুরে পৌঁছেছে বলে আগরতলা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে৷ অন্যদিকে প্রায় মাসখানেক আগে আগরতলা বিমানবন্দরে একটি যুদ্ধবিমান অবতরণ করেছিল৷ তখন কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ত্রিপুরা থেকে তিনশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও যুদ্ধে ব্যবহৃত নানা আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাওয়া হয়েছিল৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top