নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দরে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার ৩টি
যুদ্ধ বিমান৷ এদিন সকালে আসামের তেজপুর থেকে তিনটি বিমান অবতরণ করে আগরতলা বিমানবন্দরে৷ সুকুই-৩০ এমকেএইচ নামে বিমানটি এদিন অবতরণ করে রানওয়ের যাচাই করে৷ এদিন বিভিন্ন সামগ্রী নিয়ে বিমানটিড তেজপুরের দিকে রওয়ানা দেয়৷
সংবাদে প্রকাশ, সকাল আনুমানিক ৯টা নাগাদ বিমানগুলি বিমানবন্দরে অবতরণ করে৷ ভারতীয় বায়ুসেনার সুকুই-৩০- এমকেএইচ বিমানগুলি এদিন আকাশে দেখামাত্রই জনমনে কৌতুহলের সৃষ্টি হয়৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যেকোন সময় জরুরী অবতর করার প্রয়োজন হলে আগরতলা বিমানবন্দরে অবতরণ করার মতো পরিস্থিতি ও পরিকাঠামো রয়েছে কিনা তা যাচাই করতেই বিমানগুলি এদিন এখানে অবতরণ করে৷ সবগুলিই আসামের তেজপুরে বায়ুসেনার ঘাঁটি থেকে আসে এখানে৷
বিমানগুলির বৈশিষ্ট সম্পর্কে জানা গিয়েছে সুকুই-৩০-এমকেএইচ বিমানটি সাধারণ উচ্চতা থাকাকালীন অবস্থায় ঘন্টায় ১,৯০০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে৷ তাছাড়া অধিক উচ্চতায় চলাকালীন ২৪,০০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে৷ ৩০০০ ফুট উঁচুতে থাকা অবস্থায় ভূপৃষ্ঠে কোন লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে যুদ্ধ বিমানটি৷
এদিন আগরতলা বিমানবন্দরে আসার পর রানওয়ে নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনটি বিমানের পাইলট৷ বিমান বন্দরের অধিকর্তা এস ডি বর্মন জানান যুদ্ধের সময় যদি প্রয়োজন হয় তাহলে যেন এই বিমানবন্দর ব্যবহার করা যায় এর জন্যই এদিন বিমানগুলি অবতরণ করে৷ বায়ুসেনার কমান্ডাররাও বিমানবন্দর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন৷
এদিকে, আগরতলা থেকে বিমানে করে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, সেনা বাহিনীর বিভিন্ন সামগ্রী বিমানে করে নিয়ে যাওয়া হয়৷ এদিন বিমানগুলি ঘন্টায় ১৯৫০ কিলোমিটার বেগে প্রায় ১৫ মিনিটে তেজপুরে পৌঁছেছে বলে আগরতলা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে৷ অন্যদিকে প্রায় মাসখানেক আগে আগরতলা বিমানবন্দরে একটি যুদ্ধবিমান অবতরণ করেছিল৷ তখন কাশ্মীরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ত্রিপুরা থেকে তিনশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও যুদ্ধে ব্যবহৃত নানা আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাওয়া হয়েছিল৷
আগরতলা বিমানবন্দর ব্যবহারের উপযোগী কিনা যাচাই করতে তিনটি যুদ্ধ বিমানের অবতরণ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















