নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের সব যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য হয়েছে বলে
বৃহস্পতিবার এই খবর প্রকাশ করল বায়ুসেনা| জানা গিয়েছে, এই খবর প্রকাশ করার অন্যতম কারণ হল যাতে ওই নিখোঁজ এএন ৩২ এয়ারক্রাফটে থাকা জওয়ানদের পরিবারের বিমার টাকা পেতে সুবিধা হয়|
উল্লেখ্য, গত ২২ জুলাই ওই বিমানটি ২৯ জন যাত্রী সমেত উধাও হয়ে যায়| চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর মাঝ আকাশেই উধাও হয়ে যায় বিমানটি| এরপর ঘটনার তদন্ত শুরু হয়| নিখোঁজ বিমানের উদ্দেশ্যে তল্লাশিও চলে| বায়ুসেনার তরফ থেকে নিখোঁজ যাত্রীদের পরিবারকে জানানো হয়, ওই এয়ারক্রাফটে থাকা যাত্রীরা বেঁচে থাকতেই পারে| কিন্তু এদিন ওই যাত্রীদের মৃত বলেই জানিয়ে দেওয়া হল| বলা হয়েছে যে ওই যাত্রীদের মৃত বলেই ধরে নেওয়া হল|
আনুমানিক মৃতু্যর একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে পরিবারগুলির হাতে| যদিও ওই বিমানের খোঁজে তল্লাশি জারি থাকবে| জানা গিয়েছে, ওই বিমানে কোনও আন্ডারওয়াটার লোকেটর সিস্টেম ছিল না বলে খুঁজে বের করা কঠিন হচ্ছে|
নিখোঁজ বিমানের যাত্রীদেরই আনুমানিকভাবে মৃতু্য বলে জানাল বায়ুসেনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















