কলকাতা ১৭ সেপ্টেম্বর (হি. স.) বিশিষ্ট কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে পালিত হচ্ছে। তাঁর জন্মভিটে হুগলি জেলার দেবানন্দপুরে মঙ্গলবার সকালে প্রভাত ফেরির মাধ্যমেই ৩দিনের অনুষ্ঠানের সূচনা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত আচার্য এ প্রসঙ্গে জানান, শরৎচন্দ্রের সৃষ্টি বিষয়ক এক আলোচনাচক্রে ঝড়েশ্বর চট্টোপাধ্যায় ও মেয়েদের ভূমিকা শীর্ষক আলোচনায় শ্রীমতী আলোকপর্ণা বক্তব্য রাখেন। সেইসঙ্গে দেবানন্দপুরে ১৪৯ তম জন্মদিনও পালিত হয়েছে দিনভর বাউল গান পরিবেশন করেন শিল্পীরা। আয়োজক পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পাশাপাশি হুগলি জেলা পরিষদ, চুঁচুড়া – মগরা পঞ্চায়েত সমিতি ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, সভাধিপতি রঞ্জন ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় প্রমুখ। আগামী দুদিন ধরে চলবে শরৎ স্মৃতি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেবানন্দপুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৯ তম জন্মদিন পালিত
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















