ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।পাশে থাকা। এটাই মূল লক্ষ্য।সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যায় বহু মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকরা ও আছেন। এমন দুজন চিত্র সাংবাদিকের পাশে দাঁড়ালো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। টি এস জে সির তরফে এই দুই চিত্র সাংবাদিককে দেয়া হলো যত কিঞ্চিৎ আর্থিক সহযোগিতা। দুজন চিত্র সাংবাদিক হলেন কিংকর শীল ও নারায়ণ শীল। এরা মাঠে ঘাটে প্রতিনিয়ত ক্যামেরা হাতে ঘাম ঝড়ায়। বন্যায় এদের বাড়ি ঘরে ব্যাপক ক্ষতি হয়। এই বিষয়টা জানতে পেরে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এই দুজন চিত্র সাংবাদিকের হাতে আর্থিক সহযোগিতা তুলে দিলেন টি এস জে সির সম্পাদক অনির্বাণ দেব ও সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ। পাশে থাকার এই উদ্যোগ্যে ক্লাবে উপস্থিত ছিলেন টি এস জে সির সভাপতি সরজু চক্রবর্তী, কার্যকরী সদস্য বিপ্লব চন্দ। আর্থিক সহযোগিতাটা মূল নয়, পাশে থাকার অঙ্গীকারটাই মূল লক্ষ্য টি এস জে সির, বলেই অভিমত ব্যক্ত করলেন সভাপতি ও সহ সভাপতি দুজনেই।

বন্যায় ক্ষতিগ্রস্ত দুই চিত্র সাংবাদিকের পাশে দাঁড়ালো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















