News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব মঞ্চে বাজিমাত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী রত্ন মণিকার, তিরন্দাজিতে জিতলেন সোনা
Image

বিশ্ব মঞ্চে বাজিমাত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী রত্ন মণিকার, তিরন্দাজিতে জিতলেন সোনা

নয়াগ্রাম, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্ব মঞ্চে বাজিমাত পশ্চিমবঙ্গের কন্যাশ্রী রত্নের| মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া westbengalধনুক নিয়ে ভারতীয় মহিলা রিকার্ভ টিমের হয়ে সেকেন্ড স্টেজ এশিয়া আর্চারি কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে সোনা জিতেছেন রাজ্যের নয়াগ্রামের মণিকা সরেন| ২০১৫ সালে কন্যাশ্রী দিবসে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণিকাকে একটি ধনুক উপহার দেন| গতবছর রাজ্য সরকার তাঁকে কন্যাশ্রী রত্ন দেয়| আনন্দে আপ্লুত আদিবাসী পরিবার|
তাইওয়ানের তাইপেতে সেকেন্ড স্টেজ এশিয়া আর্চারি কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে এবার নজর কেড়েছে ভারতীয় মহিলাদের রিকার্ভ টিম| প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিয়ে সোনা ছিনিয়ে নিয়েছে তারা| এই দলে নয়াগ্রামের মণিকা ছাড়াও রয়েছে, প্রমীলা দইমারি, অঙ্কিতা ভকত এবং মধু বেদওয়ান|
ছোট বেলায় বাবাকে দেখতেন তিরধনুক নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতে| সেই থেকেই কোথাও যেন মনের মধ্যে ধনুকভাঙা পণ| শুধু পণই নয়, করেও দেখালেন পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামের মণিকা সরেন| পরিবারে নিদারুণ অভাব| নুন আনতে ফুরোয় পান্তা| অন্যের জমিতে চাষ করে কোনও মতে দিন গুজরান| এহেন নিম্নবিত্ত আদিবাসী পরিবারের মেয়ে মণিকা সরেন প্রমাণ করলেন, চেষ্টা থাকলে কোনও লক্ষ্যই ভেদ করা অসম্ভব নয়|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top