News Flash

Image

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর,  আহত ২

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ দুপুর ডুকলি ঋষি পাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী চারটি ইঞ্জিন।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকাবাসীর। ওই ঘটনায় দুইজম ব্যাক্তি আহত হয়েছেন। 

জানা গিয়েছে, আজ দুপুরে ডুকলি ঋষি পাড়া এলাকায় জিতেন্দ্র চক্রবর্তীর বাড়িতে একটি অনুষ্ঠানের রান্নাবান্না চলছিল। হঠাৎ বসত ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। সেই আগুন ধীরে ধীরে ভয়াবহ রুপ নেয়। ঘর থেকে কোন রকম প্রান নিয়ে জীতেন্দ্র বাবু ও তার স্ত্রী বেরিয়ে আসে চিৎকার চেচাঁমেচি করলে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

এদিকে খরব পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর ৪টি ইঞ্জিন। এলাকাবাসী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা করা যায় নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান দমকলের আধিকারিক নারায়ণ  চন্দ্র দাস। 

তিনি জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এই দিকে বাড়ির মালিক জিতেন্দ্র বাবুর স্ত্রীর হাতেও শরিরের বেশ কিছু জায়গা আগুনে পুড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষেরা। তাছাড়াও এলাকার দু এক জন যুবক আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর আহত হন। ওই ঘটনায় গোটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top