News Flash

  • Home
  • Uncategorized
  • প্রভাবশালী নন, বরং অভাবশালী তিনি, জানালেন মদন মিত্র
Image

প্রভাবশালী নন, বরং অভাবশালী তিনি, জানালেন মদন মিত্র

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ফের প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মদন মিত্রের জামিন খারিজের madan mitraআবেদন জানাতে চলেছে সিবিআই| এজন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ২৫ পাতার নথিও তৈরি করেছে| সব ঠিকঠাক থাকলে সিবিআই আগামীকাল ৱুধবারই কলকাতা হাইকোর্টে আবেদন জানাবে বলে জানা গিয়েছে| এরমাঝেই মঙ্গলবার মন্দিরে পুজো দিলেন সারদা মামলায় অভিযুক্ত মদন মিত্র| এলগিন রোডের একটি হনুমান মন্দিরে পুজো দিতে যান তিনি| ফের দাবি করেন, তিনি প্রভাবশালী নন| বরং অভাবশালী হিসেবে প্রভাবশালীর কাছে ভিক্ষে চাইতে এসেছে| তিনি ভগবানের কাছে বলেছেন, আমাকে ক্ষমা কর, আমাকে অসহ্য অবস্থা থেকে মুক্তি দাও| মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে মদন মিত্র আরও বলেন, তিনি খুবই সাধারণ মানুষ| প্রভাবশালী নন, অভাবশালী| তিনি দীন হতে দীনতর, তৃণ হতে তৃণতর| এর সঙ্গে হনুমান চালিশাও আওড়ান মদনবাৱু| এদিন ইদের শুভেচ্ছাও জানাতে ভুলে যাননি|
উল্লেখ্য, গত শনিবার প্রায় ২১ মাস পর জেল থেকে বেরিয়েছেন সারদাকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র| এরপর থেকেই প্রভাবশালী তকমা গা থেকে ঝেড়ে ফেলতে মরিয়া তিনি| জামিনে ছাড়া পেয়ে বর্তমানে তাঁর ঠিকানা এলগিন রোডের একটি হোটেল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top