কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ফের প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে কলকাতা হাইকোর্টে মদন মিত্রের জামিন খারিজের
আবেদন জানাতে চলেছে সিবিআই| এজন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ২৫ পাতার নথিও তৈরি করেছে| সব ঠিকঠাক থাকলে সিবিআই আগামীকাল ৱুধবারই কলকাতা হাইকোর্টে আবেদন জানাবে বলে জানা গিয়েছে| এরমাঝেই মঙ্গলবার মন্দিরে পুজো দিলেন সারদা মামলায় অভিযুক্ত মদন মিত্র| এলগিন রোডের একটি হনুমান মন্দিরে পুজো দিতে যান তিনি| ফের দাবি করেন, তিনি প্রভাবশালী নন| বরং অভাবশালী হিসেবে প্রভাবশালীর কাছে ভিক্ষে চাইতে এসেছে| তিনি ভগবানের কাছে বলেছেন, আমাকে ক্ষমা কর, আমাকে অসহ্য অবস্থা থেকে মুক্তি দাও| মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে মদন মিত্র আরও বলেন, তিনি খুবই সাধারণ মানুষ| প্রভাবশালী নন, অভাবশালী| তিনি দীন হতে দীনতর, তৃণ হতে তৃণতর| এর সঙ্গে হনুমান চালিশাও আওড়ান মদনবাৱু| এদিন ইদের শুভেচ্ছাও জানাতে ভুলে যাননি|
উল্লেখ্য, গত শনিবার প্রায় ২১ মাস পর জেল থেকে বেরিয়েছেন সারদাকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র| এরপর থেকেই প্রভাবশালী তকমা গা থেকে ঝেড়ে ফেলতে মরিয়া তিনি| জামিনে ছাড়া পেয়ে বর্তমানে তাঁর ঠিকানা এলগিন রোডের একটি হোটেল|
প্রভাবশালী নন, বরং অভাবশালী তিনি, জানালেন মদন মিত্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















