News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারালিম্পিকে রুপো জিতলেন ভারতের দীপা মালিক
Image

প্যারালিম্পিকে রুপো জিতলেন ভারতের দীপা মালিক

রিও ডি জেনেইরো, ১৩ সেপ্টেম্বর : দেশকে প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক থেকে রুপো এনে দিলেন দীপা মালিক| রিও deepaপ্যারালিম্পিকে এফ ৫৩ শটপাট ইভেন্টে রুপো জিতেছেন ভারতের দীপা মালিক| ছবারের চেষ্টায় তাঁর সবথেকে ভালো স্কোর ৪.৬১ মিটার| তাতেই রূপোর পদক জয় নিশ্চিত হয়ে য়ায় তাঁর| পদক জয়ের পরেই রিও থেকে দীপা সরাসরি বলে দিলেন, এটা তাঁর ও তাঁর পরিবারের জন্য গর্বের মুহূর্ত| তিনি বলেন, দেশের অক্ষম মহিলাদের সাহায্যের জন্য এই রুপো কাজে লাগাতে চাই|
প্রতিবন্ধকতার সঙ্গে প্রায় দুদশক ধরে যুদ্ধ করছেন প্যারাপ্লেজিক রোগে আক্রান্ত দীপা| সতেরো বছর আগে স্পাইনাল টিউমার তাঁর হাঁটাচলা অসম্ভব করে দিয়েছিল| ৩১ বার তাঁর অস্ত্রোপচার হয়েছে| শরীরে সেলাই পড়েছে ১৮৩ টি| কিন্তু দীপাকে অসম্ভব লড়াই চালিয়ে যাওয়া থেকে থামাতে পারেনি| সেনা অফিসারের স্ত্রী, দুই সন্তানের মা দীপাকে একইসঙ্গে সামলাতে হয় সংসার, খেলাধুলো, দুই বাচ্চার দায়িত্বও|
শুধু শটপাট নয়, দীপা অ্যাডভেঞ্চার স্পোর্টসম্যান, সাঁতারু আবার জ্যাভলিন থ্রোয়ারও| জাতীয়, আন্তর্জাতিক স্তরে বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি| ঝুলিতে রয়েছে বহু পদকও| জ্যাভলিন থ্রোয়ে ভেঙেছেন এশিয়ান রেকর্ড| তবে প্রতিবন্ধকতাকে জয় করে খেলাধুলোর পাশাপাশি দীপার পছন্দের আরও নানা দিক রয়েছে| তিনি বাইক চালান, চ্যালেঞ্জ, অ্যাডভেঞ্চার ভালবাসেন| বিভিন্ন জায়গায় ছেলে-মেয়েদের উত্সাহ েদন, উদ্বুদ্ধ করেন তাঁর কথায়|
প্রসঙ্গত, এবছর প্যারালিম্পিকে প্রথম থেকেই সাফল্য আসছে ভারতীয় খেলোয়াড়দের| মারিয়াপ্পান থঙ্গভেলুর সোনা আর বরুণ সিং ভাটির ব্রোঞ্জ জয়ের পর তৃতীয় পদক জিতলেন দীপা| সঙ্গে প্রথম ভারতীয় মেয়ে হিসেবে প্যারালিম্পিেক পদক জেতার নজিরও গড়লেন তিনি|-হিন্দুস্থান সামাচার| ১৩০৯২০১৬
নিউটাউনের পর সিঙ্গুরে ইকো পার্কের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : আগামীকাল ৱুধবার সিঙ্গুরে বিজয় উত্সবকে ঘিরে ব্যস্ততা এখন তুঙ্গে| ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সিঙ্গুর ইকো পার্কের উদ্বোধন করবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে| কলকাতার নিউটাউনের পর জেলায় এই প্রথম তৈরি হচ্ছে এই ইকো পার্ক| সিঙ্গুর বিজয় উত্সবের দিন এই পার্কের উদ্বোধন করা হবে বলে যুদ্ধকালীন তত্পরতায় চলছে পার্ককে সাজানোর কাজ|
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে ৮৪ লাখ টাকা ব্যয়ে সিঙ্গুরের বাঘডাঙা-ছিনামোড় গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে কাঠকুন্তি খালের পাশে তৈরি হয়েছে সিঙ্গুর ইকো পার্ক| জেলাশাসকের নির্দেশে এই বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল এই পার্ক তৈরির কাজ| কাঠকুন্তি খালের ধার বরাবর ৯০০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া এই পার্কে লাগানো হয়েছে বিভিন্ন ফল ও বাহারি ফুলের গাছ| পাশাপাশি রয়েছে ভেষজ গাছেরও সম্ভার| মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে শিশুদের জন্য রাখা হয়েছে বিনোদনমূলক নানা খেলার সরঞ্জামও|
সিঙ্গুর ব্লক উন্য়ন আধিকারিক সুমন চক্রবর্তী বলেন, ১০০ দিনের প্রকল্পের কাজে নিযুক্ত কর্মীদের দিয়েই এই ইকো পার্কটি তৈরি করা হয়েছে| আর এই পার্কটির সম্পূর্ণ দেখভাল করার জন্য পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে| তবে এই জন্যও ১০০ দিনের প্রকল্পে নিযুক্ত কর্মীদের নেওয়া হয়েছে| এর ফলে ধারাবাহিক কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে| সিঙ্গুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ অদ্বৈত দাস জানান, শীতের মরশুম থেকে এই পার্কে চড়ুইভাতি করার ব্যবস্থা করা হবে| এর ফলে কলকাতাসহ বিভিন্ন এলাকা থেকে দিল্লি রোড ধরে সড়কপথে অথবা ট্রেনপথে হাওড়া ও বর্ধমান মেনলাইনের চন্দননগর স্টেশন এবং হাওড়া ও তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনে নেমে পর‌্যটকরা এই ইকো পার্কে আসতে পারবেন| আগামীদিনে পর‌্যটকদের রাত কাটানোর জন্য ছোটো ছোটো ঘর তৈরির পরিকল্পনাও রয়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top