News Flash

  • Home
  • দিনের খবর
  • মঙ্গলবার ফের জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, করুণাময়ী থেকে মিছিল
Image

মঙ্গলবার ফের জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, করুণাময়ী থেকে মিছিল

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবিচল এ রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। এর ফলে মঙ্গলবার বিধাননগর অভিমুখে করুণময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করবেন চিকিৎসকরা। জানা গেছে, লাগাতার চলবে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন কর্মসূচি। আয়োজক জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন, দোষীকে চিহ্নিত করা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তাদের পূর্ব নির্ধারিত ওই কর্মসূচি। সুপ্রিম কোর্টের তরফে কাজে ফেরার নির্দেশের পর জুনিয়র ডাক্তাররা আন্দোলনকে আরও তীব্র করছেন। এ রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই তিন কর্তা ব্যক্তির পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সল্টলেকের করুণাময়ী থেকে সূচনা। জমায়েত থেকে এরপর স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাবে মিছিলটি।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top