কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবিচল এ রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। এর ফলে মঙ্গলবার বিধাননগর অভিমুখে করুণময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করবেন চিকিৎসকরা। জানা গেছে, লাগাতার চলবে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন কর্মসূচি। আয়োজক জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন, দোষীকে চিহ্নিত করা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তাদের পূর্ব নির্ধারিত ওই কর্মসূচি। সুপ্রিম কোর্টের তরফে কাজে ফেরার নির্দেশের পর জুনিয়র ডাক্তাররা আন্দোলনকে আরও তীব্র করছেন। এ রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই তিন কর্তা ব্যক্তির পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সল্টলেকের করুণাময়ী থেকে সূচনা। জমায়েত থেকে এরপর স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাবে মিছিলটি।

মঙ্গলবার ফের জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, করুণাময়ী থেকে মিছিল
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















