আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী হয়েছে গৃহকর্তা। ওই ঘটনায় পূর্ব পিলাক টি আর পি সি কলোনিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, সোমবার পূর্ব পিলাক নবরাম পাড়ার টি আর পি সি কলোনীর এক বাড়ী থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকাবাসী। সাথে সাথে তাঁরা দেবদারু ফাঁড়ী থানায় খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের মধ্যে দুইজনের কাঁটা দেহ ও একজনের ঝুলন্ত পঁচাগলা মৃতদেহ উদ্ধার করেছে। সাথে ফরেন্সিক টিম ও মেজিষ্ট্রেট ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে বিরন্ত ত্রিপুরা (৩০ )। বিরন্ত ত্রিপুরার সহধর্মীনি শ্যামা ত্রিপুরা (২৪ ), ৩ বছরের সন্তান আলিসা ত্রিপুরার মৃতদেহ উদ্ধার হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং। তিনি ঘটনার সুষ্ঠতদন্তের দাবি জানিয়েছেন।



















