News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মর্মান্তিক : স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী গৃহকর্তা
Image

মর্মান্তিক : স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী গৃহকর্তা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী হয়েছে গৃহকর্তা। ওই ঘটনায় পূর্ব পিলাক টি আর পি সি কলোনিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, সোমবার  পূর্ব পিলাক নবরাম পাড়ার টি আর পি সি কলোনীর এক বাড়ী থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকাবাসী। সাথে সাথে তাঁরা দেবদারু ফাঁড়ী থানায় খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের মধ্যে দুইজনের কাঁটা দেহ ও একজনের ঝুলন্ত পঁচাগলা মৃতদেহ উদ্ধার করেছে। সাথে ফরেন্সিক টিম ও মেজিষ্ট্রেট ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।  

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে বিরন্ত ত্রিপুরা (৩০ )। বিরন্ত ত্রিপুরার সহধর্মীনি শ্যামা ত্রিপুরা (২৪ ), ৩ বছরের সন্তান আলিসা ত্রিপুরার মৃতদেহ উদ্ধার হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং। তিনি ঘটনার সুষ্ঠতদন্তের দাবি জানিয়েছেন। 

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top