শ্রীনগর, ৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে জোট করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। এই জোটের সমালোচনায় সোচ্চার হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি প্রধান মেহবুবা মুফতি। তাঁর মতে, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট নীতির ওপর ভিত্তিশীল নয়।সোমবার পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, “আমি যখন বিজেপির সঙ্গে জোটে ছিলাম, তখন পিডিপি এবং জম্মু ও কাশ্মীরের জনগণের এজেন্ডা এগিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন এনসি (ন্যাশনাল কনফারেন্স) বিজেপির সঙ্গে জোটে ছিল, তাঁরা নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে গিয়েছিল। আমি আগেও বলেছি, এনসি-কংগ্রেস জোট নীতির উপর ভিত্তি করে নয়, যদি তা নীতির ভিত্তিতে হত, ১৯৮৭ সালের নির্বাচনের সময়…তাঁরা জম্মু ও কাশ্মীরকে রক্তের নদীতে ঠেলে দিত না। ১৯৮৭ সাল থেকে জম্মু ও কাশ্মীরে এখনও রক্তের নদী প্রবাহিত হচ্ছে, এর পিছনে কারণ হল এনসি-র কর্মকাণ্ড… তারা সরকার গঠনের জন্য যে কোনও কিছু করতে পারে। সব জায়গা থেকে, এনসি কংগ্রেসের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে, যেভাবে তারা লাদাখে করেছিল।”

ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট নীতির ওপর ভিত্তিশীল নয় : মেহবুবা মুফতি
Releated Posts
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর
ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…
ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…
গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য
গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…
গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’
নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…


















